ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন

 ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ধ্বনিতত্ত্বের কয়টি শাখা?

উত্তর : ধ্বনিতত্ত্বের তিনটি শাখা।

২. দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম কী?

উত্তর : দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম স্বরতন্ত্রীর মধ্যবর্তীপথ (glottis)।

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী?

উত্তর : মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা : ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

৪. কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই?

উত্তর : এ্যা মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই।

৫. ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি কয়টি?

উত্তর : ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি আটটি।

৬. বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নাই?

উত্তর : বাংলায় অ্যা মৌলিক স্বরধ্বনির চিহ্ন নাই।

৭. স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি?

উত্তর : স্বরধ্বনি বিচারের মাপকাঠি তিনটি। যথা :

১. জিহ্বার যে অংশ উঁচু করা হয় তা দেখা।

২. জিহ্বার যে অংশ উঁচু করা হয় তার পরিমাপ।

৩. ঠোঁট ও চোয়ালের অবস্থা বিচার।

৮. উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কী কী?

উত্তর : উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি প্রধানত সাত প্রকার। যথা : ওষ্ঠ্য, দন্ত্য, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ্য ও কণ্ঠনালীয় ।

৯. মুনীর চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি?

উত্তর : মুনীর চৌধুরীর মতে বাংলায় অর্ধ স্বরধ্বনির চারটি। যথা : ই, এ, ও, উ।

১০. বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি কয়টি?

উত্তর : বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি উনিশটি।

১১. বাংলায় পার্শ্বিক ধ্বনি কোনটি?

উত্তর : বাংলায় পার্শ্বিক ধ্বনি— ‘ল’।

১২. উষ্ম ধ্বনি কয়টি ও কী কী?

উত্তর : উষ্ম ধ্বনি তিনটি। যথা : শ্ স্ হ্।

১৩. বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখ।

উত্তর : বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপ হলো (লহ্)।

১৪. IPA-এর পূর্ণরূপ লেখ।

উত্তর : IPA-এর পূর্ণরূপ International Phonetic Alphabet.

১৫. শ্বাসাঘাত কী?

অথবা, শ্বাসাঘাত কাকে বলে?

উত্তর : রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপর জোরের পরিমাপই শ্বাসাঘাত।

১৬. স্বরসঙ্গতি কী?

উত্তর : একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি।

১৭. পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম কী?

উত্তর : পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম অষ্টাধ্যায়ী।

১৮. ‘মহাভাষ্য’ কার রচনা?

উত্তর : ‘মহাভাষ্য’ রচনা করেন সংস্কৃত বৈয়াকরণিক পতঞ্জলি।

১৯. ভূয়া শব্দ কাকে বলে?

উত্তর : লোকনিরুক্তির বশে অথবা অন্য কারণে এমন নতুন শব্দ সৃষ্টি হতে পারে যার বাস্তবিক কোনো মূল্য নেই। এরূপ শব্দকে ভূয়া শব্দ (Ghost Word) বলে।

২০. সঙ্কর শব্দের একটি উদাহরণ দাও ।

উত্তর : সঙ্কর শব্দের একটি উদাহরণ হলো মাস্টারি।

২১. ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা আবুল কালাম মনজুর মোরশেদ।

২২. অর্থের অবনতির একটি উদাহরণ দাও।

উত্তর : অর্থের অবনতির একটি উদাহরণ হলো মহাজন।

২৩. ‘উৎ+লাস = উল্লাস’—শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে?

উত্তর : ‘উৎ+লাস = উল্লাস’—শব্দে পরাগত সমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে।

২৪. পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম কী?

উত্তর : পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ।

২৫. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থের নাম কী?

উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থের নাম ‘The Origin and Development of the Bengali Language’.

২৬. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ কয়টি?

উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ সাধারণভাবে দুটি। যথা : কেন্তম ও শতম।

২৭. গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় প্রণীত?

উত্তর : গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় প্রণীত।

২৮. বাংলার উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম কে করেছিলেন?

উত্তর : বাংলা উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

২৯. আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম লেখ।

উত্তর : দুজন আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম— হুমায়ুন আজাদ, জীনাত ইমতিয়াজ আলী।

৩০. কার সম্পাদনায় বাংলা উপভাষার ‘আঞ্চলিক অভিধান’ প্রথম প্রকাশিত হয়?

উত্তর : বাংলার একমাত্র আঞ্চলিক অভিধান ড. মুহম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে ও সম্পাদনায় প্রকাশিত হয়।

Comments